চুরি যাওয়া ৫টি বাইক সহ আটক ৪ যুবক।
আগরতলা প্রতিনিধি, ১৫ ডিসেম্বর : পুলিশি অভিযানে চুরি যাওয়া ৫ টি বাইক ও একটি বাইসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়েছে পশ্চিম আগরতলা থানার পুলিশ। সাথে চার যুবককে আটক করা হয়।ঘটনার বিবরণে পুলিশ জানিয়েছে গত ১২ ডিসেম্বর লেইক চৌমুহনী থেকে বাইক চুরি যাওয়া অভিযোগ থানায় দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। তাছাড়াও গত কয়োকমাস ধরে লঙ্কামুড়া, রামনগর, জয়নগর সহ বিভিন্ন জায়গায় থেকে বাইক চুরি যাওয়ার অভিযোগ দায়ের করা হয়েছিল।পুলিশে অভিযানে নেমে একজনকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে চোর চক্রের সাথে জড়িত আরও তিনজনকে আটক কেরেছে পুলিশ।তাদের স্বীকারোক্তি অনুযায়ী বিভিন্ন জায়গা থেকে চুরি যাওয়া ৫টি বাইক ও একটও বাই সাইকেল উদ্ধার করতে সক্ষম পশ্চিম থানার পুলিশ।সোমবার ধৃতদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয় বলে জানান পুলিশ আধিকারিক।





