এলাকার মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে কর্পোরেটর অভিষেক দত্ত।
আগরতলা প্রতিনিধি,১৫ ডিসেম্বর:সোমবার ভূমি পূজার মধ্য দিয়ে আগরতলা পুর নিগমের ১৮ নং ওয়ার্ড স্থিত কৃষ্ণনগর নতুন পল্লী এলাকায় আরবান আয়ুষ্মান আরোগ্য মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৮ নং ওয়ার্ডের কর্পোরেটর অভিষেক দত্ত পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডঃ বিশাল কুমার এবং পশ্চিম ত্রিপুরা জেলার স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শংকর চক্রবর্তী সহ অন্যান্যরা।এদিন ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক বলেন এই আয়ুষ্মান আরোগ্য মন্দিরটি নির্মাণ করার জন্য কর্পোরেটর অভিষেক দত্ত রাজ্য সরকার থেকে দ্বিগুণ টাকা বরাদ্দ করিয়েছে তার একটি কারণ এই আরোগ্য আয়ুষ্মান মন্দির এর কাজ যেন উন্নত মানের করা যায় তারি লক্ষ্যে।এদিন জেলাশাসক আরো বলেন মানুষের স্বাস্থ্যের জন্য রাজ্য সরকার দ্বিগুণ কেন আরো বেশি বরাদ্দ দিতে রাজি জনগণ যেন উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে পারে।জেলাশাসক আরো জানান আগামী দিনে ১৮ নং ওয়ার্ড এর কর্পোরেটর অভিষেক দত্তের নেতৃত্বে রাজ্য সরকারের আরো উন্নয়ন মুখে কাজ করার পরিকল্পনা রয়েছে রামনগর এলাকায়। এদিন কর্পোরেটর বক্তব্য রাখতে গিয়ে বলেন এই আয়ুষ্মান আরোগ্য মন্দিরটি নির্মাণের ক্ষেত্রে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর বিশেষভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তার জন্য তার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।





