ফিস্ ট্রানশিপমেন্ট ইয়ার্ড পরিদর্শনে মেয়র।
আগরতলা প্রতিনিধি,১০ ডিসেম্বর : বুধবার নাগিছড়ার স্থিত ফিস্ ট্রানশিপমেন্ট ইয়ার্ড পরিদর্শনে করেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার। বহিঃরাজ্য থেকে আগত মাছ বোঝাই ট্রাকগুলির শহরে যানজট না তৈরি করে আনলোডিং প্রক্রিয়া ভালোভাবে করতে পারে সেই উদ্দেশ্যে দুই বছর আগে নির্মিত হয়েছিল এই ট্রানশিপমেন্ট ইয়ার্ড।
এদিন পরিদর্শন শেষে মেয়র জানান, বর্তমানে ফিস্ ট্রানশিপমেন্ট ইয়ার্ডটি স্বাভাবিকভাবে পরিচালিত হলেও কিছু জরুরি অবকাঠামোগত সমস্যা রয়ে গেছে। বিশেষ করে সিকিউরিটি গার্ডদের জন্য আলাদা রুম, পর্যাপ্ত আলো এবং জলের ব্যবস্থার অভাব রয়েছে বলে তিনি উল্লেখ করেন।মেয়র দীপক মজুমদার বলেন, কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা লক্ষ্য করা গেছে তা আলোচনার ভিত্তিতে আগামী দিনে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে যাতে পরিষেবার মান আরও উন্নত হয়।





