স্বাভাবিক ছন্দে ফিরছে রাজ্যের বিমান পরিষেবা।

আগরতলা প্রতিনিধি,১০ ডিসেম্বর :বুধবার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের অধিকর্তা কৃষ্ণান মোহন নেহেরা এক সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন গত মহারাজা বীর বিক্রম বিমানবন্দর আগরতলায় ২৯ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ইন্ডিগোর ফ্লাইট পরিচালনায় ব্যাঘাত সহ চলমান পরিস্থিতি পর্যবেক্ষণে সক্রিয় ভূমিকা পালন করছে। এই সময়ের মধ্যে, মোট ৩৯টি ইন্ডিগো ফ্লাইট বাতিল করা হয়েছিল। যদিও এটি যাত্রীদের অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছিল , তিনি আরো জানান বিমানবন্দর অথরিটি সমস্ত ক্ষতিগ্রস্ত যাত্রীদের সমস্যা সাধ্যমত সাধ্যমত সমাধানের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ পদক্ষেপ গ্রহণ করেছে।এদিন তিনি জানিয়েছেন এখন ইন্ডিগো একটি বিমান ছাড়া সবগুলি স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে বিমান পরিষেবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *