আক্রান্ত চিত্র সাংবাদিকের পাশে আগরতলা প্রেসক্লাব সহ গোটা সাংবাদিক মহল।
আগরতলা প্রতিনিধি, ৮ ডিসেম্বরঃ রবিবার রাত এগারোটা নাগাদ অফিসের কাজ সেরে বাড়ি ফেরার পথে আগরতলা টিভির চিত্র সাংবাদিক সুমিত কুমার সিংহের উপর প্রাণঘাতী হামলা চালায় কিছু নেশাগ্রস্ত দুর্বৃত্ত।রাজধানীর কর্নেল চৌমুহনীতে ঘটনাটি এই ঘটনা। দুর্বৃত্তরা সুমিত কুমার সিংহকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ও তাঁর মুল্যবান সামগ্রী ছিনতাই করে নিয়ে যায়,খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সহকর্মীরা আহত অবস্থায় চিত্র সাংবাদিক সুমিত কুমার সিনহা কে আই.জি.এম হাসপাতালে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসা জন্য।যদিও রাতেই খবরাখবর হওয়ার পর রাতে শহর থেকে কয়েকজন দুর্বৃত্তকে আটক করেছে পশ্চিম থানার পুলিশ।সোমবার সকালে সুষ্ঠু বিচারের দাবিতে পশ্চিম আগরতলা থানায় গিয়ে পুলিশ আধিকারিকদের সাথে কথা বলে আগরতলা প্রেস ক্লাবের প্রতিনিধিরা।





