বীজ বিল এবং বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে সারা ভারত কৃষক সভা ও সংযুক্ত কিষণ মোর্চার রাজ্য কমিটির প্রতিবাদ কর্মসূচি।

আগরতলা প্রতিনিধি,৮ ডিসেম্বর:সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি এবং সংযুক্ত কিষান মোর্চার সর্বভারতীয় কর্মসূচি অনুযায়ী সোমবার সংযুক্ত কিসের মোর্চা ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে একটি মিছিল করে সারা শহর পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীতে গিয়ে এক প্রতিবাদ সভা করা হয়।এদিন সভায় সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটি সম্পাদক পবিত্র কর আলোচনা রাখতে গিয়ে বলেন কেন্দ্রীয় সরকারের আনা ২০২৫ সালে বীজ বিল কৃষকদের সর্বনাশ স্বার্থ বিরোধী এই দিলকে কোনভাবেই মেনে নেওয়া যায় না। তার সাথে এদিন বিদ্যুৎ বিল নিয়েও প্রতিবাদ জানানো হয় তাদের দাবি কেন্দ্রীয় সরকার যেন অতিসত্বর টেবিলগুলি প্রত্যাহার করে। এদিন প্রতিবাদ সভা শেষে বিল গুলি আগুনে পুড়িয়ে ফেলা হয়।এদিন সারাদেশের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতেও এই প্রতিবাদ কর্মসূচি করা হয় সংগঠনের তরফ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *