রাজ্যে ও জাকিয়ে পড়বে শীত হাওয়া অফিস সূত্রের খবর।
আগরতলা প্রতিনিধি,৭ ডিসেম্বর: ডিসেম্বর মাসের শেষের দিকে জাকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। রবিবার সাংবাদিকদের এমনটাই জানালেন আগরতলা আবহাওয়া অফিসের আইএমডি বিজ্ঞানী ড: পার্থ রায়। ডিসেম্বর মাসের এক তারিখ থেকে তাপমাত্রা কিছুটা হ্রাস পেয়েছে প্রতিমাসে এ সপ্তাহে তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রী থেকে ১১ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। স্বাভাবিকভাবে ডিসেম্বর মাসে তাপমাত্রা এরকমটাই থাকে বলে জানিয়েছেন তিনি। এদিন তিনি আরো জানান ডিসেম্বর মাস শেষের দিকে জানুয়ারি মাসের প্রথমে জাকিয়ে শীত পড়া সম্ভবনা রয়েছে রাজ্যে। তার সাথে দেখা যাবে ঘন কুয়াশা।





