বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই এক কৃষকের বসত ঘর।মাথায় হাত ক্ষতিগ্রস্ত কৃষকের।
খোয়াই প্রতিনিধি,৭ ডিসেম্বর: রবিবার সকাল দশটা নাগাদ বিধ্বংসী অগ্নিকান্ডে পুড়ে ছাই একটি বসতঘর। ঘটনা খোয়াই থানার অন্তর্গত সমতল পদ্মবিল এলাকায়। বাড়ির মালিকের নাম অজিত শুক্ল বৈদ্য তিনি একজন কৃষক। আগুন লাগার সাথে সাথে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায় গ্রামবাসী ও ফায়ার সার্ভিস মিলে কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।অগ্নিকাণ্ডের ঘটনায় কৃষকের প্রায় ১৫ লক্ষ টাকা ক্ষয় ক্ষতি হয় ঘরে নগদ দু’লক্ষ টাকা ছিল ছিল দরকারি কাগজপত্র ও আসবাসপত্র সব পুড়ে ছাই। এমনকি চাষ করা নতুন পাঁচকানি ক্ষেতের ধান ও পুরা ছাই বলে জানিয়েছেন একজন ফায়ার সার্ভিসের কর্মী। আগুনের সূত্রপাত নিয়ে তদন্ত চলছে।





