বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর জন্মজয়ন্তী উদযাপন।

আগরতলা প্রতিনিধি,৩ ডিসেম্বর :প্রতি বারের মতো এবারেও যথাযোগ্য মর্যাদায় বীর বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিবস উদযাপন করা হয়। শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটি বুধবার এক অনুষ্ঠানে মধ্যে দিয়ে ক্ষুদিরাম বসুর ১৩৭ তম জন্মদিবস পালন করেছে । আগরতলা স্টেট মিউজিয়ামের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্ষুদিরামের মূর্তির সামনে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত সবাই। আয়োজক সংস্থার অভিমত স্বাধীনতার ৭৭ বছর পরও দেশ আজ বহু সমস্যায় জর্জরিত। তাই আজকের দিনে ক্ষুদিরাম চর্চা খুবই প্রাসঙ্গিক। প্রতি ঘরে ঘরে যেন ক্ষুদিরামের আদর্শে অনুপ্রাণিত চরিত্র সৃষ্টি হয়। উল্লেখ্য ১৮৮৯ সালের ৩ ডিসেম্বর জন্মগ্রহন করেছিলেন ক্ষুদিরাম বসু। ১৯০৮ সালের ১১ অগাস্ট এই বীর বিপ্লবী শহীদ বরন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *