মায়ের বকুনিতে অভিমান হয়ে আত্মহত্যার পথ বেছে নিল অষ্টম শ্রেণীর এক ‘ছাত্র’।

আগরতলা প্রতিনিধি,৩ ডিসেম্বর:কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সামাজিক অবস্থা। নাবালক নাবালিকাদের মধ্যে বড়ছে আত্মহত্যার প্রবণতা। আবারো এক নাবালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। মৃতের নাম প্রনব কুমার জা, বয়স ১৪। অষ্টম শ্রেণীর ছাত্র ছিল সে। নিজ ঘরেই ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় তার। ঘটনা রাজধানী সংলগ্ন মলয়নগর পুকুরিয়া লুঙ্গা এলাকায়। বুধবার সকালে এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। অভিযোগ মায়ের বকুনির কারণেই প্রণব আত্মহত্যার পথ বেছে নেয়। তার বাবার নাম রাজেশ জা। কিছুদিন আগে মা তাকে বকুনি দেওয়ায় আত্মহত্যা করেছে বলে মৃত্যুর আগে একটি নোটে লিখে যায় প্রণব। এই ঘটনায় শোকে ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা। উল্লেখ্য সমাজে এখন এই ধরণের ব্যাধি ক্রমশ বাড়ছে। অনেকেই মনে করেন এর জন্যে স্কুলগুলিতে শিক্ষার্থীদের কাউন্সিলিং দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *