পুকুরের বেদখল রুখতে ময়দানে আগরতলা পুরনিগম এর মেয়র।
আগরতলা প্রতিনিধি, ১ ডিসেম্বর:রাজধানীর লক্ষীনারায়ণ বাড়ি স্থিত প্রভুবাড়ির পুকুরটি কে, কে বা কাহারা বেদখল করে নিচ্ছে এমন একটি খবর রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার নিকট আসে। তৎক্ষণাৎ তিনি আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারকে জানান এবং বলেন বিষয়টা দেখার জন্য। সোমবার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ২০নং ওয়ার্ডের কর্পুরেটর রত্না দত্ত এবং পুর নিগমের একটি টিম কে হাতে নিয়ে ওই পুকুরটি পরিদর্শন করেন। এদিন তিনি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বলেন পুকুরের পারে বসবাসকারী মানুষরা এই পুকুরটিকে আস্তে আস্তে দখল করে নিচ্ছে তার বিরুদ্ধে পদক্ষেপ হাতে নিয়েছে পুরনিগম পুকুর পাড়ে যে সকল বাড়ি রয়েছে সেই সকল বাড়ির বসবাসকারী মানুষকে নির্দেশ দেওয়া হয়েছে যে তাদের জায়গা জমির সকল কাগজপত্র নিয়ে যেন আগরতলা পুরনিগম অফিসে উপস্থিত হন। এদিন তিনি আরো বলেন আগামী কিছুদিনের মধ্যে পুকুরটিকে পুনরুদ্ধার করার কাজ শুরু হবে মানুষের ব্যবহারের যোগ্য করে তোলা হবে পরিবেশ দূষণ থেকে মুক্ত রাখতে এই পদক্ষেপ।





