প্রদ্যুৎ কিশোর দেববর্মনের অস্তিত্ব সংকটের কারণেই ‘ওয়ান নর্থইস্ট’এর ডাক:প্রাক্তন সাংসদ রেবতি ত্রিপুরা।
আগরতলা প্রতিনিধি,১ডিসেম্বর:আস্তাবল ময়দানে তিপ্রা মথার ‘ওয়ান নর্থইস্ট’ জনসভার পরিপ্রেক্ষিপ্তে সোমবার বিজেপি প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই ভাবেই মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন এর বিরুদ্ধে সুর চড়ালেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা। তিনি অভিযোগ করে বলেন, এডিসিতে আর্থিক শৃঙ্খলা নেই এবং সাংবিধানিক নিয়মকানুন মানা হচ্ছে না। রাজনৈতিক মন্তব্যের প্রসঙ্গে তিনি আরও বলেন, “কংগ্রেসে থাকতে এক কথা, এখন আবার অন্য কথা বলছেন প্রদ্যোত। তিপ্রাল্যান্ড ও গ্রেটার তিপ্রাল্যান্ড—দুটিই তাদের অভিধান থেকে হারিয়ে যাচ্ছে।”উসকানিমূলক বক্তব্য দিয়ে বিভেদ বাড়ানোর চেষ্টা হচ্ছে, নরেন্দ্র মোদির নেতৃত্বে শান্তি, উন্নয়ন ও ঐক্যের পরিবেশ তৈরি হয়েছে রাজ্যে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রেবতী ত্রিপুরা বলেন, ২০২৬ সালের এডিসি নির্বাচনে কার সঙ্গে কার আঁতাত হবে—সময়ই তার উত্তর দেবে। ত্রিপুরায় দাঙ্গার পরিবেশ সৃষ্টি করে তিপ্রাসাদের উন্নয়নের চিন্তা ভাবনা করেন তাহলে সেটা ভুল হবে। শান্তি ছাড়া উন্নয়ন কখনোই সম্ভব নয়। অস্তিত্ব সংকটে বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলেছে কংগ্রেস দলে থাকতে একরম কথা এখন আবার অন্যরকম কথা বলেছে প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তার অভিযোগ , রাজ্যের মানুষ এখন রাজনৈতিক ভাবে অনেক স্বচেতন আবল তাবল কথা বলে তাদের আর বোকা বানানো যাবে না।





