যথাযোগ্য মর্যাদায় কংগ্রেস ভবনে পালন করা হলো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী স্বর্গীয় সুধীর রঞ্জন মজুমদারে’র ১৭তম প্রয়াণ দিবস।


আগরতলা,৪ জানুয়ারি: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রবিবার রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয় কংগ্রেস ভবন প্রাঙ্গণে।এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী স্বর্গীয় সুধীর রঞ্জন মজুমদারে’র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ত্রিপুরা কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ দলের অন্যান্য নেতৃত্বরা।এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সুধীর রঞ্জন মজুমদারে’র কর্মময় জীবনের নানা দিক স্মরণ করেন।তিনি বলেন, সুধীর রঞ্জন মজুমদার ছিলেন কংগ্রেস কর্মীদের জন্য এক অনুপ্রেরণার। দল-মতের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের কল্যাণে তিনি কাজ করে গেছেন।বর্তমান সময়েও তাঁর আদর্শ ও চিন্তাধারা সমাজ ও রাজনীতিতে সমানভাবে প্রাসঙ্গিক বলে অভিমত ব্যক্ত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *