মনরেগা ইস্যুতে’ ত্রিপুরার প্রদেশ অসংঘটিত শ্রমিক কংগ্রেস প্রতিবাদ কর্মসূচি।

আগরতলা প্রতিনিধি,২ জানুয়ারি: মনরেগা প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে ত্রিপুরা প্রদেশ অসংঘটিত শ্রমিক কংগ্রেস। এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবন থেকে সার্কিট হাউস পর্যন্ত মিছিল করে গিয়ে প্রতিবাদ জানানোর কথা ছিল সংগঠনের পক্ষ থেকে। তবে বুদ্ধমন্দির এলাকায় পুলিশ মিছিলটি আটকে দেয়। পুলিশের বাধার মুখে সার্কিট হাউসে পৌঁছানো সম্ভব না হওয়ায় বিক্ষোভকারীরা বুদ্ধমন্দির এলাকাতেই অবস্থান কর্মসূচি পালন করেন।
সেখানে মনরেগা সংক্রান্ত বিলের কপি পুড়িয়ে প্রতীকী প্রতিবাদ জানানো হয়। সংগঠনের নেতৃত্বরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা এবং গান্ধীজীর আদর্শকে সম্মান জানাতে তাদের এই আন্দোলন। আগামী দিনেও এই দাবি নিয়ে আন্দোলন চলবে বলে তারা জানান।পরিস্থিতি মোকাবেলায় এদিন মিছিলটিকে পুলিশের তরফে, নির্দিষ্ট স্থানে আটকে দেওয়া হয়।





