কাজ হারিয়ে চরম সংকটে TMC হাসপাতালের রোগী পরিচালিকা কর্মীরা।
আগরতলা প্রতিনিধি,১ জানুয়ারি:দীর্ঘ ২২ বছর ধরে রোগীর সেবায় নিয়োজিত থাকা মহিলা কর্মীদের হঠাৎই গত দু’মাস ধরে কাজ বন্ধ হয়ে যাওয়ায় চরম সংকটে পড়ে যাই কর্মীরা।কাজ ফিরে পাওয়ার দাবিতে সোমবার নতুন বছরের প্রথম দিনেই হাঁপানিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রবেশ মুখে ধর্ণা কর্মসূচিতে বসেন মহিলা কর্মীরা।ধর্ণায় অংশগ্রহণকারী কর্মীরা জানান, বছরের পর বছর হাসপাতালের রোগীদের পরিচর্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন ১৫০ জন পরিচারিকা কর্মীরা। কিন্তু কোনও পূর্ব নোটিশ ছাড়াই তাদের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ।এর ফলে বহু পরিবার আজ চরম আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছে। তাই এদিন আন্দোলন থেকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার নিকট বিষয়টি গুরুত্বপূর্ণ সহকারে দেখার জন্য করজোরে আবেদন করেন।তাদের দাবি, অবিলম্বে পূর্বের মতো কাজ পুনরায় চালু করতে হবে এবং স্থায়ীভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান চাওয়া হয়।





