রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মশতবার্ষিকী।

আগরতলা প্রতিনিধি, ২৫ ডিসেম্বর : বৃহস্পতিবার রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ১০১ তম জন্মবার্ষিকী। এদিন প্রদেশ বিজেপি কার্যালয় এক শ্রদ্ধাঞ্জির অনুষ্ঠানে আয়োজন করা হয় উনার প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা.মানিক সাহা, মন্ত্রী টিংকু রায় সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা।এদিন মুখ্যমন্ত্রী বলেন বলেন, ভারত মাতার সুসন্তান, প্রখর রাষ্ট্রবাদী নেতা ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। সাথে তিনি যোগ করেন, কোটি কোটি কার্য্যকর্তার পথ প্রদর্শক অটল বিহারীর চিন্তাধারা সর্বদাই আমাদের অনুপ্রাণিত করে।তাঁর কথায়, মূল্য এবং আদর্শের উপর নির্ভর করে নিজের রাজনীতি দিয়ে তিনিই প্রথম ভারতবর্ষের বিকাশ এবং সুশাসনের যুগের সূচনা করেছিলেন।

পাশাপাশি এদিন বিজেপি রাজ্য কমিটির সদস্য অটল বিহারী বাজপেয়ীর উপর একটি বই লিখেছিলেন বিকাশ পথ।এই বইটির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা।

তার পাশাপাশি এদিন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিজেপি রাজ্য সভাপতি তথা সংসদ রাজিব ভট্টাচার্য এদিন সাংসদ রাজিব ভট্টাচার্য রাজ্যের বাইরে থাকায় তিনি নতুন দিল্লিতে সদৈব অটল স্মারক স্থলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে রাজীব ভট্টাচার্য বলেন, এই বিশেষ দিনে অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিসৌধে এসে শ্রদ্ধা জানাতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন।অটল বিহারী বাজপেয়ীর আদর্শ, দেশপ্রেম এবং দৃঢ় নেতৃত্ব আগামী দিনেও দেশবাসীর কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।তিনি আরও জানান, প্রতিবছর অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন সুশাসন দিবস হিসেবে পালন করা হয়। সেই ধারাবাহিকতায় এ বছরও ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অটলজির দেখানো পথ অনুসরণ করেই দেশকে উন্নয়ন ও সুশাসনের পথে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





