ধলেশ্বর পুরাতন জেল রোড এলাকার রাস্তার বেহাল অবস্থা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী।

আগরতলা প্রতিনিধি, ১৫ ডিসেম্বর:বিগত প্রায় এক বছর ধরে আগরতলার প্রাণকেন্দ্রে অবস্থিত ধলেশ্বর পুরাতন জেল রোড এলাকার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে।বর্তমানে ওই রাস্তাটি মরণফাঁদের পরিণত হয়েছে রয়েছে।সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দিয়েছে আগরতলা পুরাতন জেল রোড এলাকার বাসিন্দারা।
এলাকাবাসীদের দাবি, রাস্তার সর্বত্র বড় বড় গর্ত, ভাঙা পিচ ও জল জমে থাকায় স্বাভাবিক চলাচল অসম্ভব হয়ে উঠেছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, এই রাস্তা দিয়ে কোনও রকম জরুরি পরিষেবার জন্য মানুষ যাতায়াত করতে পারছে না। ফলে অসুস্থ রোগীদের কাঁধে নিয়ে যেতে হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, বহুবার প্রশাসন ও পুর নিগমকে বিষয়টি জানানো হলেও কোনও স্থায়ী সমাধান হয়নি। বর্ষার দিনে সামান্য বৃষ্টিতেই রাস্তার গর্তগুলো জলভর্তি হয়ে অদৃশ্য হয়ে যায়, তার ফলে প্রায় প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা থাকতো। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী ও বয়স্ক মানুষের চলাচলে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়তে হয়।
এলাকাবাসীদের আরও অভিযোগ, আগরতলার প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়া সত্ত্বেও পুরাতন জেল রোড দীর্ঘদিন ধরে প্রশাসনের অবহেলার করছে বলে অভিযোগ।দ্রুত রাস্তা সংস্কার না হলে আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।এখন দেখার কত তাড়াতাড়ি প্রশাসন এই রাস্তা সংস্কারে ব্যাবস্থা গ্রহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *