দুর্ঘটনায় প্রয়াত কৃষকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান:মুখ্যমন্ত্রী
আগরতলা প্রতিনিধি,১১ডিসেম্বর:চলতি মাসের গত ২ তারিখে একটি দুর্ঘটনায় সাব্রুমের ইন্দিরা পঞ্চায়েতের বর্গাচাষী সঞ্জীব দাসের আকস্মিক মৃত্যু ঘটে।এ বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার গোঁচরে আসতেই তিনি সংশ্লিষ্ট জেলা শাসককে যথাসত্বর প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার নির্দেশ দিয়েছিলেন। সেই মোতাবেক বৃহস্পতিবার ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কার্যক্রমে দুর্ঘটনায় নিহত বর্গাচাষী সঞ্জীব দাসের স্ত্রী বন্দনা দাসের হাতে ৪ লক্ষ টাকার আর্থিক সহায়তা তুলে দিলেন মুখ্যমন্ত্রী।একই সাথে এদের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা প্রয়াত চাষী সঞ্জীব দাসের দুই কন্যা সন্তানের একজনকে ৪ হাজার টাকা ভাতা প্রদান করার নির্দেশ দিয়েছেন এবং চাষী সঞ্জীব দাসের পরিবারকে অন্ত্যোদয়ের অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন তিনি।





