আগরতলা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে পুর নিগম।
আগরতলা প্রতিনিধি,১১ডিসেম্বর: আগরতলা শহর কে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে আগরতলা পুরনিগম।বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা পুরনিগম প্রঙ্গনে পুরনিগমের মেয়র দীপক মজুমদার সবুজ পতাকা নাড়িয়ে উদ্বোধন করেন ১২ টি বর্জ্য বহনকারী ছোট গাড়ির। এদিন মেয়র জানান আগরতলা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বর্জ্য বহনকারী বড় গাড়ি রয়েছে এখন থেকে এই গাড়িগুলি শহরের বিভিন্ন এলাকায় অলি গলিতে প্রবেশ করে বজ্র সংগ্রহ করতে পারবে। তিনি আরো জানান পুর নিগম এক্ষেত্রে ৮৮ লক্ষ টাকা খরচ করে এই গাড়িগুলি শহরবাসীর জন্য চালু করা হয়েছে।আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আগরতলা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিশেষ উদ্যোগ হাতে নিয়েছে নিগম এমনটাই অভিমত ব্যক্ত করেন মেয়র দীপক মজুমদার।এছাড়া এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত নিগমের কমিশনার দিলীপ কুমার চাকমা সহ অন্যান্যরা।





