যথাযোগ্য মর্যাদায় পালিত হল রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীর প্রয়ান দিবস কংগ্রেস ভবনে।

আগরতলা প্রতিনিধি,৯ ডিসেম্বর:মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত শচীন্দ্রলাল সিংহের ২৫ তম প্রয়ান দিবস পালন করা হয়েছে। এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে শচীন্দ্র লাল সিংহের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ দলের অন্যান্য কর্মীবৃন্দ।এদিন আশীষ কুমার সাহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে সকলের প্রায় শচীন দা ওরফে শচীন্দ্র লাল সিংহের ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি জনগণের জন্য আজীবন স্বার্থহীনভাবে কাজ করে গেছেন। তাই তিনি আজকের দিনেও প্রাসঙ্গিক বলে অভিমত ব্যক্ত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।তিনি আরো বলেন ১৯৭১ সালে বাংলাদেশর মুক্তি যুদ্ধে তৎকালীন সময়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে উনি বিশেষ ভূমিকা পালন করে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *